সোমালিল্যান্ডের পরিবেশককে সম্মাননা দিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। ঢাকার প্রাণ-আরএফএল সেন্টারে গত ২৮ জুলাই এ সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধার কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন হাদ্রাই ট্রেডিং স্টাব্লিসমেন্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ ওমর আব্দি। এ মসয় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমান, জ্যৈষ্ঠ ব্যবস্থাপক (আফ্রিকা অঞ্চল) এহসানুল সিদ্দীক ও মেজর (অব.) জে কবির সাকিব।
মিজানুর রহমান বলেন, আফ্রিকার সোমালিল্যান্ডে প্রাণ পণ্য জনপ্রিয় করার ক্ষেত্রে ওমর আব্দির অসামান্য অবদান রয়েছে। ২০১৫-২০১৬ সালে ব্যবসা সম্প্রসারণে অনবদ্য ভূমিকার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হলো। হাদ্রাই ট্রেডিং স্টাব্লিসমেন্ট এ অর্থবছরে প্রাণ গ্রুপ থেকে প্রায় ৬২ কোটি টাকার পণ্য ক্রয় করার পরিকল্পনা করছে।
ওমর আব্দি বলেন, প্রাণ এর বিভিন্ন ধরনের ফ্রুট ড্রিংকস, বেভারেজ, ¯œ্যাক্স-বিস্কুট, কনফেকশনারি, মশলা সোমালিল্যান্ডসহ আফ্রিকার দেশসমূহে ব্যাপক চাহিদা রয়েছে।
মিজানুর রহমান জানান, প্রাণ পণ্য বর্তমানে ১৩০ টি দেশে রফতানি হচ্ছে।