পাকিস্তানে বন্যার পানিতে ২৬ বরযাত্রীর মৃত্যু

পাকিস্তানে বরযাত্রিবাহী একটি গাড়ি বন্যার পানিতে ভেসে গিয়ে গিরিখাতে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
 
পার্বত্য খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
 
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় জেলাগুলোর অন্যতম খাইবারের একটি প্রত্যন্ত গ্রামে বরযাত্রী বহনকারী একটি পিক-আপ ট্রাক বন্যার পানিতে ভেসে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
মেহসুদ জানান, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। তবে পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার কর্মীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

পাকিস্তানে এ মাসের গোড়ার দিকে থেকে প্রবল মৌসুমী বৃষ্টি শুরু হয়। এতে খাইবার-পাখতুন খোয়া ও পাঞ্জাবের মধ্যাঞ্চলের প্রদেশগুলো মারাত্মক বন্যা কবলিত হয়েছে।-ডেইলি মেইল