সিরাজগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

 
সিরাজগঞ্জে ট্রাক চাপায় শিহাব (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল হাসান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।