অষ্টম সিজনেই শেষ হবে 'গেম অব থ্রোনস'

 
অষ্টম সিজনেই 'গেম অব থ্রোনস' নামক রেকর্ড গড়া কাল্পনিক ড্রামা সিরিজটি শেষ করা হবে বলে জানিয়েছে বিবিসি। এইচবিও'র বরাত দিয়ে তারা জানায়, অষ্টম সিজনেই শেষ হচ্ছে 'গেম অব থ্রোনস'।
 
এইচবিও প্রোগ্রামিংয়ের প্রধান  ক্যাসে ব্লোয় টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশনের সমাবেশে এই ঘোষণা প্রদান করেন। এর সপ্তম সিজনটি তৈরি করা হচ্ছে দশটির বদলে সাতটি পর্বে। আগামী বছর এটি প্রচার করবে এইচবিও। সুতরাং নিশ্চিতভাবেই বলা যাচ্ছে ২০১৮ সালে হবে এইচবিওর সবচাইতে জনপ্রিয় ড্রামা সিরিজটির শেষ সিজন।
 
জর্জ আর আর মার্টিন লিখিত উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয় 'গেম অব থ্রোনস'। প্রোগ্রামিং বিভাগ থেকে জানানো হয়েছে, গেম অব থ্রোনসের পরবর্তী দুটি সিজন এমনভাবে সাজানো হয়েছে যা উপন্যাসের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে না। ফলে দর্শকরা সম্পূর্ণ নতুন কিছু পেতে যাচ্ছে, যা সম্পর্কে এর আগে কেউ কিছু পড়েনি। বিবিসি।