রাজধানীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ী থানার ২৫/গ গোলাপবাগের ক্যাফে এনাম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বেচা-কেনার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
 
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (পূর্ব) ডেমরা জোনাল টিম শনিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকিব হোসেন ওরফে রেজাউল ও নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
 
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এসব তথ্য জানিয়েছে।