জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান অভিনীত ‘ডিশুম’ ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। গত শুক্রবার ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পেয়েছে।
ছবিতে জুনাইদ আনসারির চরিত্রে অভিনয় করা বরুণ পাকিস্তানে ‘ডিশুম’ নিষিদ্ধ হওয়ার খবরে মর্মাহত। টুইটারে তিনি লিখেছেন, পাকিস্তানে ‘ডিশুম’ নিষিদ্ধ হওয়ায় সত্যিই মর্মাহত। আমার মনে হয় না ছবিতে কোনো দেশকে খারাপভাবে দেখা হয়েছে। এটা একটা ভুল সিদ্ধান্ত।
পাকিস্তানের সেন্সর বোর্ডের দাবি, ছবিতে পাকিস্তানকে খারপভাবে উপস্থাপন করা হয়েছে।
‘ডিশুম’ ছবিতে দেখানো হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে ফাইনাল ক্রিকেট ম্যাচ শুরু মাত্র ৩৬ ঘণ্টা আগে ভারতের এক ক্রিকেটারকে অপহরণ করা হয়েছে। ছবির ট্রেলর মুক্তি পাওয়ার পরই পাকিস্তান বিষয়টি ভালভাবে নেয়নি।
পাকিস্তানে নিষিদ্ধ হওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখি পড়বে ছবিটি। অন্য কিছু প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কিছু দেশেও ছবিটি সেন্সর বোর্ডের ঝামেলায় পড়েছে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।