'ই-ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স' নিয়ে রচিত শিবলী রুবাইয়াতুল ইসলামের বইয়ের মোড়ক উন্মোচন হবে আজ রবিবার বিকাল ৪টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে বইটির মোড়ক উন্মোচন করবেন ঢাবি ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং র্যাবের ডিজি বেনজির আহমেদ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডীন এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম। তার 'ই-ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স' বইটিতে মূলত আধুনিক যুগের ব্যাংকিং ও ইনস্যুরেন্স খাতের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হয়েছে।