মুক্তাগাছায় ৩ গাঁজা ব্যবসায়ীর জেল জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় রবিবার বেলা ১১ টায় গাঁজা ব্যবসার দায়ে ৩ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, মোঃ দেলোয়ার হোসেনকে (৪৫) ছয় মাসের , মোঃ শফিকুল ইসলামকে (২৪) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডের ঘোষণা  এবং  মো: শফিকুল ইসলামকে (২৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন , নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন । মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই আলী আকবর জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে মুক্তাগাছাস্থ সত্রাশিয়া রাকিব ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় । গ্রেফতারকৃতরা ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা ।