পিডব্লিউডি সাংবাদিক এসোসিয়েশন কমিটি

সাইদুল সভাপতি, জাহাঙ্গীর কিরণ সম্পাদক

একুশে টেলিভিশনের রিপোর্টার সাইদুল ইসলামকে সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে সাধারণ সম্পাদক করে ‘পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (পিজা) ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে গণপূর্ত অধিদপ্তর খাতের রিপোর্টারদের নতুন এই সংগঠনের ২ বছর মেয়াদী কমিটি গঠিত হয়।
 
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি- মো. তোফাজ্জল হোসেন (আমার সংবাদ), সহ-সভাপতি- বাতেন বিপ্লব (এসএ টিভি), সহ-সাধারন সম্পাদক- রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন) ও রেজাউল করিম প্লাবন (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক- আক্তারুজ্জামান খান রকি (ঢাকা প্রতিদিন), সহ-সাংগঠনিক সম্পাদক- জেড. এম. রুবেল (অন্য দিগন্ত) ও ফারুক হোসেন (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ- শাহজাহান মোল্লা (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- রহিম শেখ (জনকণ্ঠ), দফতর সম্পাদক- সাইফ আলী (সংবাদ প্রতিদিন), কল্যান সম্পাদক- মুনীফ আম্মার (নিউজ বাংলাদেশ)। কার্যকরী সদস্যরা হলেন- আজিবুর রহমান পার্থ (ইনকিলাব), এম.এ. ফয়েজ (বাংলা ভিশন), রেজা করিম (সকালের খবর), এস.এ. খালেক (অর্থনীতির কাগজ), জাহাঙ্গীর খান বাবু (জনতা) ও তাহের তোতন (যুগান্তর)।