‘সর্বনাশা বন্যায় আমার মায়ের জানডা কাইরা নিল ক্যান। আমরা এহন মায়েরে পামু কই।’
আঞ্চলিক ভাষায় কথাগুলো বলে কাঁন্নায় ভেঙ্গে পড়েন পানিতে ডুবে মারা যাওয়া মরিয়ম বেগমের চার মেয়ে কাজুরী, শিরিন, বুলি ও আশিয়া বেগম। জেলার ইসলামপুর উপজেলার চিনারচর এলাকার বাসিন্দা উজ্জল মণ্ডলের স্ত্রী মরিয়ম বেগম (৬০) রবিবার বন্যার পানিতে ডুবে মারা যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশের পাশে আহাজারি করছে চার কন্যাসহ উজ্জল মণ্ডল। দরিদ্র উজ্জল মণ্ডল স্ত্রীর লাশ সামনে বুক চাপড়াচ্ছেন আর বলছেন, ‘সর্বনাশা বন্যা আল্লাহ কেন দিল। বন্যা যাবো- বন্যা আসবো কিন্তু কোন দিন আমার স্ত্রী ফিরে আসবে না।’
এ সময় চার সন্তানের কাঁন্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। তাদের কান্না দেখে এলাকাবাসী চোখের জল ধরে রাখতে পারেনি।
রবিবার একই ইউনিয়নে বেনুয়ারচর নয়াপাড়া গ্রামের মারফত আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) পানিতে ডুবে মারা যান।