রণবীর কাপুরের সঙ্গে এখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর শুটিংয়ে ব্যস্ত বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিতে একটি দৃশ্যের শুটিংয়ের সময় অ্যাশ রণবীরের একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে যান বলে শোনা যাচ্ছে। আর এতেই নাকি রেগে গেছে বচ্চন পরিবার।
এবারই প্রথম নয়; এর আগেও ছবিতে সহ-অভিনেতার সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলো বচ্চন পরিবারের সদস্যরা। ‘ধুম ২'-এর শুটিংয়ের সময় হৃতিক-অ্যাশের চুম্বন দৃশ্য সে সময়ও চটিয়েছিল বচ্চন পরিবারকে।
তখন সামনেই ছিল অভি-অ্যাশের বিয়ে। পরে অ্যাশও স্বীকার করেছিলেন হৃতিকের সঙ্গে ওই দৃশ্যের শুটিং করতে তারও অস্বস্তি হয়েছিল। সেই দৃশ্যের জন্যে তাকে বিভিন্ন আইনি সমস্যারও সম্মুখীন হতে হয়। তবে পরিস্থিতির আজও যে তেমন কোনও পরিবর্তন হয়নি, তা আরও একবার প্রমাণিত হল রণবীরের সঙ্গে অ্যাশের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল'-এর শুটিংয়ে।
সূত্রের খবর, প্রথমে শোনা যায়, ঐশ্বর্য করণকে জানান, তিনি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আগ্রহী নন। কিন্তু পরে চিত্রনাট্যের দাবি মেটাতে ঘনিষ্ঠ দৃশ্য করতে রাজি হন বচ্চন বধূ।
তবে প্রকাশ্যে এ নিয়ে এখনো বচ্চন পরিবার কোনও মন্তব্য করেনি।
ঘনিষ্ঠ-মহলের দাবি, সাধারণত অ্যাশের কাজের বিষয়ে নাক গলায় না বচ্চন পরিবার। কারণ, বর্তমানে এর চেয়েও অনেক সাহসী দৃশ্য দেখা যায় ছবিতে এবং বহুদিন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে বচ্চন পরিবারও এই বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল বলেই সকলে জানে।