ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ ৫ জন পরোয়াভুক্ত আসামি এবং ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। সোমবার গ্রেফকারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পরোয়ানাভুক্ত ফজলুল হক, এবাদুল, কালাম, কোরহান ও ইসরাফিল এবং জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতরা হলেন- মো. মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন এবং মো. দুলাল উদ্দিন, সর্বসাং, মুক্তাগাছা।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান (রাশেদ) জানান, রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক (নি:) খন্দকার বাবুল আক্তার জানান, বড়গ্রাম ইউনিয়নের রৌয়ারচর বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অভিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গ্রেফতাকৃতদের সোমবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।