যমুনা নদীর পানি বৃদ্ধিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়গুলো হলো- দুর্গাপুর, সল্লা, গোহালিয়াবাড়ী, দশকিয়া, নারান্দিয়া, বাংড়া, এলেঙ্গা পৌরসভা এলাকা, বাংড়া, সহদেবপুর ও কোকডহরা ইউনিয়ন। বন্যার পানিতে বল্লা, নাগবাড়ী, বীরবাসিন্দা, পারখী ইউনিয়ন ও কালিহাতী পৌরসভাও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, ৩৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ৫৭০ একর বীজ তলা, ২২৫০ একর রোপা আমন ধান, ২৭৮০ একর বোনা আমন ধান, ২৫০ একর কলা ও ৫২০ একর সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
মৎস বিভাগ জানিয়েছে, বন্যায় সাতটি ইউনিয়নের ৩২টি পুকুরের মাছ ভেসে গেছে। এখনও অনেক পুকুর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।