ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হাজারো শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক মানববন্ধন হয়ে গেল আজ সোমবার।
গুলশানের হলি আর্টিজান ঘটনার ১ মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুরোধক্রমে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই আয়োজন করে। এই আয়োজন সম্পর্কে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে জানানো হয়, ধর্মীও উগ্রবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর সমর্থন ও তা জন সম্মুখে তুলে ধরার জন্য সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করার আহ্বান করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ সমূহ এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় ও ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয় কার্যক্রমের অধীনে থাকা কামিল ও ফাজিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ধর্মীও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করবে।
তার এই আহ্বান অনুসারে আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।