ব্র্যাভো, ফিঞ্চের সঙ্গে চুক্তি নবায়ন রেনেগেডসের, বাদ গেইল

আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের সাথে পুনরায় চুক্তি করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো ও অধিনায়ক এ্যারন ফিঞ্চ। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।
 
রেনেগেডসের সাথে এই নিয়ে তৃতীয় বছরের মত এক বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ব্র্যাভো। অন্যদিকে বিশ্ব টি২০ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফিঞ্চ তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। রেনেগেডস এখনো ক্রিস গেইলের বদলী খেলোয়াড়ের খোঁজে আছে। 
 
দু’জন বিদেশি খেলোয়াড়ের কোটায় একটি স্থান পূরণ করেছেন ব্র্যাভো। জানুয়ারিতে টেলিভিশনে সাক্ষাতকার দেবার সময় রিপোর্টারের সাথে অশোভন আচরণের দায়ে গেইলের সঙ্গে আর চুক্তি করেনি রেনেগেডস।
 
ব্র্যাভো ও ফিঞ্চকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেনেগেডস প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি।