ভারতে 'ভাইব কে৫ নোট'

ভারতের বাজারের জন্য নতুন স্মার্টফোন ‘ ভাইব কে৫ নোট' উন্মোচন করেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেনোভো। ‘ভাইব কে৪ নোট'-এর জনপ্রিয়তার ফলশ্রুতিতেই নতুন ডিভাইসটি আনা হয়েছে।
 
আপাতত ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে পাওয়া যাবে ভাইব কে৫ নোট। রুপালি ও সোনালি রঙে মিলবে ডিভাইসটি।
 
দাম শুরু হচ্ছে ১১ হাজার ৯৯৯ রুপি থেকে। ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের মডেলের দাম ১৩ হাজার ৪৯৯ রুপি।
 
৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের লেনোভো ভাইব কে৫ নোটটিতে রেজ্যুলেশন ১৯২০–১০৮০ পিক্সেলের। অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে চলবে এ সেট। ২ জিবি র‍্যামের সঙ্গে থাকবে ১ দশমিক ৮ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিপ পি২০ প্রসেসর। অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণক্ষমতা ১৬ জিবি। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এ ক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
 
স্মার্টফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস। ১৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরাটিতে রয়েছে এলইডি ফ্লাশের ডুয়াল টোন আর সেলফি তোলার জন্য ৮ এমপি ফ্রন্ট স্ন্যাপার। ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএসের মাধ্যমে সহজেই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে হ্যান্ডসেটটি দিয়ে। ফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী, ৩৫০০ এমএএইচ।