আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা

 
আর্জেন্টিনা ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন রোজারিও সেন্ট্রাল ও সান লরেঞ্জোর সাবেক প্রশিক্ষক এদগার্দো বাউজা। 
 
চলতি বছর কোপা আমেরিকার পরপরই আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনো তার পদত্যাগপত্র জমা দেয়ার পর থেকে পদটি শূন্য ছিল। 
 
আর্জেন্টিনার ফুডবল ফেডারেশনের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সাও পাওলো জানিয়েছে, এদগার্দো নিজের দেশে ফিরছেন। 
 
এক বিবৃতিতে জানানো হয়েছে, এদগার্দো বাউজা জানিয়েছে, জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রস্তাব সোমবার সন্ধ্যায় গ্রহণ করেছেন। এর ফলে তিনি ট্রাইকালারের কোচ থেকে পদত্যাগ করবেন।
 
২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব এলডিইউ কুইতো কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতেছিল বাউজার তত্ত্বাবধানে। ২০১৪ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকেও কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতিয়েছিলেন বাউজা। খবর: গোলডটকম।