পাকিস্তানের বাস ও ট্রাক সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার জামসারো জেলার থারমাল পাওয়ার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে উদ্ধারকারী সূত্র জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জনের বেশি যাত্রীর মধ্যে নারী ও শিশুও ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাসটি দেরা ইসমাইল খান থেকে করাচি অভিমুখে যাওয়ার সময় ইন্দুস মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। দ্রুতগতির বাসটির সঙ্গে একটি স্টেশনারি ট্রাকের সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে হায়দ্রবাদের লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: ডন।