রোনালদোর বিপক্ষে খেলতে উদগ্রীব গোমেজ

পর্তুগাল জাতীয় একসঙ্গেই খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আন্দ্রে গোমেজ। এবারের ইউরো জয়েও অনন্য ভূমিকা ছিল দুজনের। কিন্তু এবার পালা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার।
 
কিছুদিন পর একে অপরের বিপক্ষে লড়াইয়ে নামবেন রোনালদো-গোমেজ। রোনালদো খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর গোমেস লড়বেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে। ঐতিহাসিক এল ক্লাসিকোতে গোমেস খেলার সুযোগ পেলে মুখোমুখি হবেন রোনালদোর। স্বদেশি ‘হিরো’র বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন ২৩ বছর বয়সী গোমেস।
 
এর আগেও অবশ্য রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে ভ্যালেন্সিয়ার হয়ে খেলা গোমেসের। তবে এল ক্লাসিকোতে রিয়াল সুপারস্টারের মুখোমুখি হওয়াটা অন্য ধরনের। বার্সায় যোগ দেয়ার পর গোমেসকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো।
 
সে কথাই বোঝানোর চেষ্টা করলেন ৩ কোটি ৫০ লাখ ইউরোতে বার্সায় নাম লেখানো গোমেস। তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আমি চুক্তি সই করার পর শুভেচ্ছা জানাতে আমাকে ডেকেছিল ক্রিশ্চিয়ানো। তবে মাঠে আমরা প্রতিপক্ষ। জাতীয় দলে আমি রোনালদোর সঙ্গে খেলেছি। এবার আমি মেসির সঙ্গে খেলার সুবিধা নিতে চাই।’