সিঙ্গাপুরে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর

 
সিঙ্গাপুরে নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
মুস্তাফিজুর রহমান বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (জাতিসংঘ বিভাগ) হিসেবে কাজ করছেন।
 
মুস্তাফিজুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি এবং কলকাতায় উপ-হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্বেও ছিলেন।