মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি বোরহান, টিটো সম্পাদক

যশোরের মণিরামপুর প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক বোরহান উদ্দীন জাকিরকে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মনিরুজ্জামান টিটোকে সাধারণ সম্পাদক করা হয়ে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি অধ্যাপক সাজেদুর রহমান লিটু, যুগ্ম-সম্পাদক দৈনিক প্রজন্মের ভাবনার প্রতিনিধি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক দৈনিক নারী কণ্ঠের প্রতিনিধি অধ্যাপক এম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক যশোরের প্রতিনিধি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি তাজাম্মুল হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কল্যাণের প্রতিনিধি বিএম তরিকুল ইসলাম তারেক, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক তথ্যের প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
 
নির্বাহী সদস্যরা হলেন দৈনিক ভোরের ডাক ও প্রবাহের প্রতিনিধি অধ্যাপক আব্বাস উদ্দীন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যাপক আব্দুল আলীম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার, দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি দিলিপ কুমার পাল।