তুরস্কের সামরিক হাসপাতালের ১০০ কর্মচারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তুরস্ক মঙ্গলবার আঙ্কারার প্রধান সামরিক হাসপাতালের চিকিৎসকসহ ১০০ কর্মচারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জাতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের তদন্তের অংশ হিসেবে এসব গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 
 
বেসরকারি টেলিভিশন এনটিভি জানায়, পুলিশ রাজধানীর গুলহানে মিলিটারি মেডিকেল অ্যাকাডেমি (জিএটিএ)’র তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। এএফপি।