জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে খায়রুল ইসলাম সিফাত (৩) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের এ ঘটনা ঘটে। সিফাত ওই গ্রামের কাজলের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সিফাতের মা পাশের বাড়িতে যান। এ সময় সিফাত বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।