কুমিল্লা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকার সংস্কার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে জাঙ্গালিয়া টার্মিনাল এলাকায় রাস্তার ওপর গাড়ি রেখে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। ফলে ২০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সূত্র জানায়, সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। ফলে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-ফেনী, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-লক্ষ্মীপুর, কুমিল্লা-কচুয়া, কুমিল্লা-বরুড়া, কুমিল্লা-সোনাইমুড়ি, কুমিল্লা-লাকসাম, কুমিল্লা-নাঙ্গলকোট, কুমিল্লা-ভাতেশ্বর, কুমিল্লা-ভূশ্চি, কুমিল্লা-বাঙ্গড্ডাসহ ২০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।