জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু বক্কর (৪০)। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নয়া আগুনেরচর গ্রামের বাসিন্দা খোকা হাজির ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার আবুবক্কর সেচ পাম্প চালু করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে চিৎকার শুরু করে। সে সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্ত ততক্ষণে সে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার এসআই মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ঢাকায় প্রশিক্ষণে থেকেও হল প্রভোস্টের দায়িত্বে বেরোবির সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা!
ইসলামপুর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ‘এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/নূহু