কঙ্গনাকে অপহরণ করতে চান ইরফান!

'পিকু' ছবিতে একসাথে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। তাদের মিষ্টি কেমিস্ট্রি বেশ পছন্দ করেছে সবাই। তবে কেবল রূপালি পর্দায়ই নয়; বাস্তব জীবনেও দীপিকার সাথে ডেট করতে চান ইরফান।
 
'লাইফ ইন অ্যা মেট্রো'তে কঙ্গনা রানাওয়াতের সাথেও কাজ করেছে ইরফান। কিন্তু এই নায়িকার সাথে ডেট নয়, বরং তাকে অপহরণ করতে চান 'লাইফ অফ পাই' তারকা। আর এসব ইচ্ছের কথা তিনি নিজের মুখেই জানিয়েছেন একটা সাক্ষাৎকারে।
 
সম্প্রতি ভারতের জনপ্রিয় এক টিভি চ্যানেলে ইরফান একটা মজার সাক্ষাৎকার দেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন নায়িকাকে তিনি অপহরণ করতে চান‚ কোন নায়িকার সঙ্গে ডেট করতে চান এবং কোন নায়িকার সঙ্গে কাজ করতে চান।
 
উত্তরে তিনি জানান, 'আমি কঙ্গনা রানাওয়াতকে অপহরণ করতে চাই। তারপর তাকে আমার পছন্দমতো ছবিতে অভিনয় করাবো। দীপিকার সঙ্গে আমি ডেট করতে চাই। আর এই দুজনের সঙ্গেই আমি অভিনয় করতে চাই।'