বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার তোতা মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের নারচি গ্রামের বাসিন্দা।
গৃহবধূর পরিবারের বরাত পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চার যুবক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এরপর তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার পর মঙ্গলবার ওই গৃহবধূ মামলা করেন। এরপর তোতা মিয়াকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।