নিখোঁজের দুইদিন পর বুড়িগঙ্গা থেকে শিশুর লাশ উদ্ধার

 
নিখোঁজের দুইদিন পর বুড়িগঙ্গা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ইয়াসিন আলী (১১)। বুধবার সকালে সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে। 
 
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি জানান, গত ১ আগস্ট সদরঘাট এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। তার মায়ের নাম আইরিন খান। কামরাঙ্গীরের চরে একটি টিনশেড বাসায় তারা ভাড়া থাকতেন। সদরঘাটে শিশুটির মা বিভিন্ন হোটেলে রান্নার কাজ করতেন। শিশুটির নিখোঁজ হওয়ার পর তাদের পরিবার খুঁজে না পেয়ে কোতয়ালী থানায় একটি জিডি করেন। সকালে নদীতে লাশ ভাসতে দেখে শিশুটির লাশ উদ্ধার করা হয়।