নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোররাত চারটার দিকে উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে চাপা দিয়ে পাশের মুদি দোকানের ভেতরে ঢুকে যায়। এতে ১৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বনপাড়া হাইওয়ে থানার এসআই শাহাদৎ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।