রায়পুরায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান ছাই, ব্যাপক ক্ষয়-ক্ষতি

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৫টি দোকান-ঘর ছাই হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটায় একটি মিষ্টির দোকানের এলপি গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজারের একটি মিষ্টির দোকানে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার গরম হয়ে মুহূর্তের মধ্যে আগুন উপরের দিকে উঠে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ঘরগুলোতে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।