ভিন্ন বাস্তবতায় নিয়ে যাবে স্যামসাংয়ের ভিআর হেডসেট

মঙ্গলবার গ্যালাক্সি নোট ৭ এর পাশাপাশি নতুন এক ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটও উন্মোচন করেছে স্যামসাং। এটি ব্যবহারকারীদের ভিন্ন বাস্তবতার অভিজ্ঞতা দেবে বলেই দাবি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির।
 
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে নতুন ভিআর হেডসেট উন্মোচন করে স্যামসাং। এই গিয়ার ভিআর হেডসেটটি নোট ৭ এর জন্য বিশেষভাবে তৈরি। এটি ফিচারে নতুন হলেও ডিজাইনে স্যামসাংয়ের পূর্বের ভিআর হেডসেটের অবিকল।
 
অকুলাস নির্ভর এই গিয়ার ভিআরে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যা গ্যালাক্সি নোট ৭ ছাড়াও গ্যালাক্সি এস ৭, এস ৭ এজ, নোট ৫, এস ৬ এজ প্লাস, এস ৬ এবং এস ৬ এজ -এ ব্যবহার করা যাবে।
 
এতে আরও আছে অ্যাকসেলারেটর ও প্রক্সিমিটি সেন্সর। এটি নীল এবং কালো দুটি রঙে পাওয়া যাবে। এর ওজন ৩৪৫ গ্রাম, যা ১০১ ডিগ্রি 'ফিল্ড অব ভিউ' দেবে।