ফেনীতে বিদেশি নাগরিক আটক

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত থেকে ওবাউনমি (৩৫) নামে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বুধবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া-মজুমদারহাট সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
বিজিবি সূত্র জানায়, উপজেলার উত্তর বাউরখুমা গ্রামের মো. আলমের বাড়িতে এক বিদেশি অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৪৫ হাজার ৫২২ রুপি, ৪টি মোবাইল, ৯০ পিস উইং গিসিক প্লাস ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
 
ওবাউনমি জানান, মুম্বাই ইউনির্ভাসিটিতে ভর্তির জন্য গত ১৪ ফেব্রুয়ারি তিনি ভারতে আসেন। পরে দিল্লি হয়ে আগরতলা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
 
ফেনীর বিজিবি-৪-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল শামীম ইফতেখার জানান, আটককৃত ওবাউনমিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।