বগুড়ায় জামায়াতের সাবেক আমির গ্রেফতার

বগুড়ার গাবতলীতে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মাকসুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।
 
বুধবার বিকেল ৫টার দিকে গাবতলী উপজেলা সদরের আহলে হাদিস মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর মামলায় মাওলানা মাকসুদুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
 
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।