মানবাধিকার কমিশন নিয়োগ নিয়ে লিগ্যাল নোটিশ

 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নিয়োগের বৈধতা নিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
 
নোটিশে হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের আইনের ৬ (৩) ধারা অনুযায়ী এই নিয়োগ আইন পরিপন্থি। ঐ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসেবে দুই মেয়াদের অধিক নিয়োগ লাভ করবে না।
 
স্পিকার, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও কমিশনের চেয়ারম্যানকে এই নোটিশ দেয়া হয়েছে। 
 
বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজী রেজাউল হককে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ২০১০ সালের ২২ জুন ও ২০১৩ সালের ২৩ জুন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন। 
 
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম জুলফিকার আলী জুনু বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে।