দিনাজপুরের কাহারোল উপজেলায় জিহাদি বই ও ধারালো অস্ত্রসহ সাত ছাত্র শিবির নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, সাংবাদিকের ভুয়া পরিচয় পত্র, ছাত্র শিবির ও সংগঠনের পরিচয় পত্রসহ সাতজনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১০ মাইল সংলগ্ন পূর্বসাদীপুর গ্রামের আজিজুল ইসলামের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চকপ্রাণ কৃষ্ণ গ্রামের মো. জাকিরুল ইসলাম (২৬), গড়নরপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (২৪), ইটুয়া গ্রামের মো. শামীম রেজা (২৬), পূর্ব মল্লিকপুর গ্রামের মো. আমজাদ হোসেন (২৬), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামের মো. বদরুল ইসলাম (২৩)ও মো. নুরুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল গ্রামের মো. কাজল (৩২)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে।