নর্থ সাউথের আকিব ও তার গাড়িচালকের খোঁজ মিলেছে

 
চট্টগ্রামে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ হোসেন আকিব ও তার গাড়িচালককের খোঁজ পাওয়া গেছে। 
 
বুধবার রাতে আকিবকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় কে বা কারা তাকে নামিয়ে দেয়। এরপর তিনি ফোন করলে পরিবারের সদস্যরা তাকে বসুন্ধরা আবাসিক এলাকার কাছ থেকে উদ্ধার করে। 
 
অন্যদিকে আকিবের গাড়িচালক মোস্তফাকে চট্টগ্রামের ফৌজদারহাটের কালুশাহ মাজার এলাকায় তাকে কে বা কারা নামিয়ে দেয়। পরে তিনি সেখান থেকে আকিবের বাসায় যান। 
 
চট্টগ্রামের খুলশি থানর ওসি মোহম্মদ নিজামউদ্দিন জানান, আকিব চট্টগ্রামের পথে রওনা হয়েছে। মোস্তফাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 
এর আগে বুধবার সন্ধ্যায় খুলশির ডায়াবেটিক হাসপাতাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকিবের প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। 
 
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে কুসুমবাগ এলাকায় নিজ বাসায় ফেরার পথে গাড়িসহ নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব ও তার গাড়িচালক মোস্তফা। এ ঘটনায় খুলশি থানায় জিডি করে আকিবের পরিবার।