জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ দুই লাখ ৭৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার ৯০.১১।
এ পরীক্ষার ফল SMS এর মাধ্যমে যে কোন মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll/Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছেন।