পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে অতি জোয়ারের কারণে উপজেলার ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া জোয়ারের পানির তোড়ে সন্ধ্যা ও কচা নদী তীরবর্তী অন্তত ১৫টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে।
কাউখালী বিআইডব্লিউটিএর গেজ রিডার মো. হাবিবুর রহমান জানান, দুই নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চলে প্লাবন দেখা দিয়েছে। এছাড়া কাউখালী সদরসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোরে কচা ও সন্ধ্যা নদী তীরে ভাঙন দেখা দিয়েছে।
উপজেলার কচুয়াকাঠি কাজী হারুন অর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথীকা রায় জানান, বৃহস্পতিবার জোয়ারের পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পানি ঢুকে পড়েছে।