সারাবিশ্বের প্রায় সব প্রতিষ্ঠিত দেশের ঘরোয়া ক্রিকেট লিগ মাতান ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। বর্তমানে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন গেইল।
অন্যদিকে সাদা পোশাকে দেশের হয়ে ভারতের বিপক্ষে নেতৃত্বে দিচ্ছেন জেসন হোল্ডার। গেইল সর্বশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন প্রায় দুই বছর আগে। ওয়ানডে দলেও অনিয়মিত। শুধুমাত্র জাতীয় দল ও ক্লাবের হয়ে টি-২০ খেলছেন তিনি।
তাই প্রশ্নটা এসেই যায় সাদা পোশাকে কি অবসর নিচ্ছেন গেইল? কিন্তু টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক গেইল এখনও ভালোবাসেন সাদা পোশাককে। এক টুইটে তিনি জানান, ‘আমি টেস্টে এখনও সাবেক হইনি। আমি অবসর নেইনি।’
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Yo Sammy, I ain't no former Test player. Me nuh retire. Lol <a href="https://t.co/6pBC4aWei6">https://t.co/6pBC4aWei6</a></p>— Chris Gayle (@henrygayle) <a href="https://twitter.com/henrygayle/status/759564932622979072">July 31, 2016</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় গেইলের। এখন পর্যন্ত তিনি দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ৪২.১৮ গড়ে ১৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরিতে তিনি ৭ হাজার ২১৪ রান করেছেন।