রাজশাহীতে পুলিশ কনস্টেবলদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৫৯তম ব্যাচের নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবলদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল নজিবুর রহমান।
 
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবলদের প্রতি আহ্বান জানিয়েছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সন্ত্রাসী হামলা মোকাবেলায় নিজেদের উৎসর্গ করার জন্য।
 
ভাইস প্রিন্সিপাল লোকমান হাকিম, এসপি (মৌলিক প্রশিক্ষণ) আনসার উদ্দিন খান পাঠান, রাজশাহী ক্যাডেট কলেজের প্রিন্সিপাল হাবিব উল্লাহ ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
এর আগে, প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন। তিনি অসাধারণ ফলাফলের জন্য নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মিরাজুল আসরিকিন, খালিদ হাসান, জাহিদ হোসেন, জাহাঙ্গীর আলম ও আবু হাসানকে পুরস্কৃত করেন।
 
বেশ কয়েকজন মহিলাসহ ১৫২৭ কনস্টেবল একাডেমিতে তাদের ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের পর এই কুচকাওয়াজে অংশ নেন। এ সময় উচ্চ পদস্থ পুলিশ ও অন্যান্য বেসামরিক কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্য ও অভিভাবকগণ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। খবর- বাসস।