আর্জেন্টিনা ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া এডগার্ডো বাউজার প্রশংসা করেছেন দেশটির কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। জাতীয় গৌরবের জন্য আত্মদানের রেকর্ড থাকা হিসেবে বাউজার প্রশংসা করেন ম্যারাডোনা।
২০১৪ বিশ্বকাপ এবং সদ্য সমাপ্ত ইউরো ২০১৬ ফুটবল ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর জেরার্ডো মার্টিনো পদত্যাগ করলে গত সোমবার আর্জেন্টিনা দলের কোচ নিয়োগ পান ৫৮ বছর বয়সী বাউজা।
নিজের ফেসবুক একাউন্টে ম্যারাডোনা লিখেছেন, ‘১৯৯০ বিশ্বকাপ ফাইনালে তার আত্মত্যাগের কধা আমি কখনোই ভুলবোনা। আমরা ছিলাম এমন একটা প্রজন্ম যারা জাতীয় দলের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। পুরো বিশ্বাপেই সাইড বেঞ্চে বসে থাকলেও তিনি দলকে সমর্থন যুগিয়েছেন।’
এই মুহূর্তে বাউজার মুল কাজ হচ্ছে আর্জেন্টিনার হয়ে বড় কোন শিরোপা জিততে না পেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করা লিওনেল মেসিকে পুনরায় জাতীয় দলে খেলতে রাজি করানো।
১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে এক লাখ ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে এ্যাজটেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানিকে ৩-০২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা।
চার বছর পর ইটালি বিশ্বকাপে প্রতিশোধ নিয়েছিল জার্মানরা। বাউজা সাইড বেঞ্চে বসে থাকা ফাইনাল ম্যাচে ম্যারাডোনার আর্জেন্টিনাকে পেনাল্টি শুটে ১-০ গোলে হারিয়েছিল জার্মানরা।