বরগুনায় যুবকের লাশ উদ্ধার

 
বরগুনার ক্রোক স্লুইজ এলাকার খাকদন নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
বরগুনা সদর থানা ওসি রিয়াজ হোসেন জানান, সকালে খাকদন নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।