হলিউড অভিনেতা ডেভিড হাডেলস্টোন আর নেই

হলিউড অভিনেতা ডেভিড হাডেলস্টোন সান্টা ফে-তে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
 
বিখ্যাত দ্য বিগ লেবোউস্কি চলচ্চিত্রে নাম ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। হাডেলস্টোনের স্ত্রী সারাহ কোয়েপে জানান, মঙ্গলবার হাডেলস্টোন মারা গেছেন। তিনি হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। কোয়েনররইব্রাদার্স ফিল্ম ‘দ্য বিগ লেবোউস্কি’ - এ জেভ ব্রিজেসের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
 
বড় পর্দায় তিনি মেল ব্রুকের ‘ব্লাজিং স্যাডেল’, ‘সান্টা ক্লজ: দ্য মুভি’ ও ‘দ্য প্রোডিউসার’ এর অভিনয় করেন। হাডেলস্টোন ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন এবং নিউইয়র্কে অভিনয় নিয়ে পড়াশুনা শুরু করার আগে মার্কিন বিমান বাহিনীতে চাকরি করেন। -এএফপি