রাজবাড়ীতে ট্রলারডুবি, নিখোঁজ ৫

 
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ট্রলার ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার কালুখালীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাত্ক্ষণিকভাবে নিখোঁজদের নাম পরিচয় জানা যায়নি।
 
কালুখালী থানার ওসি নুরে আলম ফকির বলেন, সন্ধ্যায় আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার হরিণবাড়ি থেকে সাদারচর যাচ্ছিল। এ সময় পদ্মার প্রবল স্রোতের মধ্যে হরিণবাড়ি বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে উঠে আসলেও পাঁচজন তলিয়ে যায়।