গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আকষ্মিক এক সফরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ঘুরে গেলেন। সফরকালে তিনি মিরপুর উপজেলার কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শণ ছাড়াও কৃষি প্রণোদোনার আলোকে স্থাপিত নেরিকা জাতের ধানের প্লট পর্যবেক্ষণ ও কৃষকদের সাথে মতবিনিময় করেন।
কৃষকের ন্যয্যমূল্য নিশ্চিতকরনে উপজেলার চিথলিয়া ইউনিয়নে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় স্থাপিত কৃষিপণ্য সংগ্রহ ও বিপনণ কেন্দ্র পরিদর্শণ পূর্বক সেখানকার পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করে কার্যক্রম বেগবান করতে পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, চিথলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকেশ পাল। এর আগে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে পদার্পন করলে মহাপরিচালককে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা প্রদান করা হয়।