ই-কমার্স সাইট বিডি গার্লস কর্নারের যাত্রা শুরু

শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো অনলাইন শপ ‘বিডি গার্লস কর্নার’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, বিআইজেএফ'র সাধারণ সম্পাদক ওয়াশিকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ রুমী, বেসিসের সাবেক পরিচালক আরিফুল হাসান অপু, অভিনেতা খালেকুজ্জামান, মাহবুব আল রশীদ, সংগীত পরিচালক রাকিব মোসাব্বির, সানরাইজ গ্রুপের সিইও ইশরাত আইভী আহমেদ প্রমূখ।

চার তরুণের উদ্যোগেই মূলত অনলাইন শপ ‘বিডি গার্লস কর্নার’-এ যাত্রা শুরু হলো। তারা হলেন- ‘বিডি গার্লস কর্নার’-এর চীফ অপারেটিং অফিসার রেজাউর রহমান রিজভী, চীফ ফিনান্সিয়াল অফিসার মো. ইমতিয়াজ মুর্শেদ, চীফ মার্কেটিং অফিসার মো. আশরাফুল ইসলাম ও চীফ প্রডাক্ট অফিসার তৌহিদুর রহমান খান।

কেবল নারীদের নিত্য প্রয়োজনীয় ও শখের সব কিছুই এই অনলাইন শপ থেকে কেনা যাবে। অনলাইন শপটির ওয়েবসাইট 
অথবা ফেসবুকের লাইক পেজ থেকে যে কেউ তার পছন্দসই পণ্যটি অর্ডার করতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পণ্যটি তিনি হাতে পেয়ে যাবেন। পণ্যের দাম পরিশোধ করতে পারবেন বিকাশ অথবা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। পণ্য অর্ডার ও পেমেন্টের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর দুটি হলো: ০১৭৭০-৩৪৭০০৫ ও ০১৭৭০-৩৪৭০০৬।


এছাড়া সরাসরি পণ্য হাতে পাবার পর পেমেন্ট করার সুবিধা তো থাকছেই। তবে বিকাশ বা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোন পণ্যের অগ্রীম মূল্য পরিশোধে একজন গ্রাহক যে কোন প্রডাক্টে ৫ শতাংশ মূল্য ছাড় পাবেন। আর ‘বিডি গার্লস কর্নার’-এর যাত্রা উপলক্ষে ১২ আগস্ট পর্যন্ত সব ধরণের পণ্যের উপর থাকছে ১০ শতাংশ মূল্য ছাড়।