গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার রাধাগঞ্জ বাজারের বরফ কলের মালিক সুরেন বৈদ্যর খবরে ওই কলের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এ যুবক সড়ক দুঘর্টনার শিকার।
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. মনজের আলী জানান, লাশটি ময়না তদন্তরে জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।