লন্ডনে ছুরি হামলাকারীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন

 
লন্ডনে হওয়া ছুরি হামলার ঘটনায় অভিযোগপত্র ঘটন করেছে লন্ডন পুলিশ। লন্ডনের স্থানীয় সময় বুধবার রাত ১০ টা ৩৩ মিনিটে ব্রিটিশ জাদুঘরের নিকটবর্তী সাউদাম্পটন রো এলাকায় এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে এক নারীকে। এ সময় হামলাকারী ছুরি দিয়ে আঘাত করে আহত করে আরো ৫ জনকে। এ ঘটনায় ১৯ বছর বয়সী হামলাকারী জাকারিয়া বুলহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
 
পুলিশের অভিযোগপত্র অনুসারে সোমালিয়ান বংশোদ্ভূত নরওয়ের অধিবাসী জাকারিয়া। ডার্লেন হরটনকে (৬৪) হত্যা এবং আরো ৫ জনকে হত্যা চেষ্টার অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে এই হামলাকারীকে। শনিবার তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হবে বলেও জানায় পুলিশ।
 
জানা যায়, হরটন তার স্বামী রিচার্ড ওয়েগনারের সঙ্গে লন্ডনে বেরাতে আসেন। সে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। যেদিন হামলা হয়, তার পরদিন তার নিজ দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার হঠাৎ মৃত্যুর কারণে দুঃখ প্রকাশ করেছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি।
 
এদিকে এই হামলা গুরুতর আহত হওয়া একজন ব্রিটিশ নাগরিক এখনও হাসপাতালে আছে। জানা যায়, হামলায় তার পাকস্থলী গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বর্তমানে তিনি বিপদমুক্ত আছেন।
 
এ ছাড়াও এই হামলায় আহত হওয়া একজন আমেরিকান পুরুষ, অস্ট্রেলিয়ার একজন করে পুরুষ ও নারী এবং একজন ইসরাইলি নারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিবিসি।