সিরিয়ার আলেপ্পোতে আর্টিলারি ঘাঁটিতে হামলা

 
সিরিয়ার আলেপ্পোতে একটি আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক বিদ্রোহী গ্রুপের জোট। শনিবার বিবিসির প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়েছে। 
 
সিরিয়ান ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ঘাঁটির একটি অংশ বিদ্রোহীরা দখল করে নিয়েছে। তবে সেনাবাহিনী বলছে, তারা এই হামলা প্রতিহত করেছে। এতে বিদ্রোহীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
গত জুলাইতে সরকারি সরবরাহ বন্ধ করে দেয়ার পর থেকে আলেপ্পোতে আড়াই লাখ বেসামরিক নাগরিক জিম্মি অবস্থায় দিনযাপণ করছে। 
 
শুক্রবার জাতিসংঘ বলছে, কয়েক সপ্তাহের মধ্যে শুক্রবার প্রথম জর্ডানের সীমান্তের কাছে অবস্থান করা সিরিয়ান শরণার্থীদের জন্য সাহায্য পৌঁছেছে।