সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা বন্যা নিয়ে রাজনীতি করেন। কিন্ত ত্রাণসামগ্রী বিতরণ করেন না। আমরা টেলিভিশনের ক্যামেরা ও পত্রিকায় ছবি তোলার জন্য আসিনি। বন্যার্তদের পাশে দাঁড়াতে ও ত্রাণ দিতে এসেছি।’
শনিবার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে ঘর-বাড়ি হারিয়েছেন তাদের এখন ও ভবিষতেও সহযোগিতা করা হবে। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়-তাদের সাহায্য করে। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি।
এ সময় অন্যান্যের মধ্যে জাহাঙ্গীর কবির নানক এমপি ও নাঈমুর রহমান দুর্যয় এমপি প্রমুখ বক্তব্য রাখেন।